‘টাকা পেয়েছি বলে’ চলে যায় ডাকাতেরা
‘ইউনিফর্ম পরা সশস্ত্র লোক দেখে প্রথমে ব্যাংকের দরজা বন্ধ করে দিতে যাই। তখন তারা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর চার-পাঁচজন ব্যাংকে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। বাইরে আরও সাত-আটজন অবস্থান করছিল। মুহূর্তেই ক্যাশ কাউন্টার থেকে টাকা নিয়ে বের হয়ে যায় তারা। ’
বান্দরবানের থানচি কৃষি ব্যাংকের নিরাপত্তা প্রহরী অং সা প্রু এভাবে প্রথম আলোর কাছে ব্যাংকে ডাকাতির ঘটনার বর্ণনা দেন। আজ বুধবার বেলা একটার দিকে থানচি উপজেলার বাজারে কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকের দুটি শাখায় ডাকাতির ঘটনা ঘটে। এরপর গাড়িতে (স্থানীয়ভাবে চাঁদের গাড়ি নামে পরিচিত) করে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এর ১৬ ঘণ্টা আগে একই জেলার রুমা বাজারের সোনালী ব্যাংকে হানা দিয়ে অস্ত্র লুট করে নিয়ে যায় কেএনএফ। ব্যাংকের ব্যবস্থাপককে অপহরণ করে।
থানচির ব্যাংক দুটির অবস্থান পাশাপাশি। এই দুই ব্যাংকের লাগোয়া থানচি থানা। উপজেলা পরিষদও বাজারের কাছে।

0 Comments